পোস্টগুলি
লক্ষ্য আমাদের এক প্রাগৈতিহাসিক দূর্গনগরী! দূর্গটি যতো প্রাচীন ঠিক ততোটাই দুর্গম আমাদের যাত্রা। পঞ্চগড় থেকে বোদা, বোদা থেকে মাড়েয়া, মাড়েয়া থেকে আউলিয়াঘাট, অতঃপর নৌকায় এই রহস্যময় অপরুপ নদী অতিক্রম! এই অতি পেরুতে পেরুতেই শুনবেন এই দূর্গের পরিচিতি ও নদীটির ইতিহাস ও কৌলিন্য
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আচ্ছা বলুন দেখি লড়াই করবেন যেই তরবারী দিয়ে সেই তরবারীই যদি ভেঙে যায়- তবে যুদ্ধে জিতবেন কিভাবে? বাংলার পতনের কারণ শুধু বাদশাহ্'র র্নিবুদ্ধিতা ও বিশ্বাসঘাতকতাই নয়! বরং বাংলার তরবারী ভেঙে যাওয়াও অন্যতম প্রধান কারণ! এমন এক কূটচাল চেলেছিলেন হুসাইন কুলি খান যে- যুদ্ধের আগেই তরবারীকে দ্বিখন্ডিত করা হয়! জিতা দূরে থাক! যুদ্ধে যোগ দেয়ার কোন সুযোগই ছিলো না- বাঙ্গালীর তরবারীর! কিন্তু তিনি যে বাঙ্গালীর তরবারী! লড়াই না করেই তো বাঙ্গালীর তরবারী ভেঙে যেতে পারে না!!! ঠিক তাই তো- বাংলার তরবারী ভাঙলো তবে সবাইকে চমকে দিয়ে তার তরবারীর চমক দেখিয়েই ভাঙলো!! সেদিন ছিলো ৯৮৩ হিজরীর ১৫-ই মুহার্রম- রোজ বৃহঃস্পতিবার! ৪৫৯ চান্দ্র বছর পর...... এটা ১৪৪২ হিজরী! মাস- মুসলিমদের বহু স্মৃতি, হাসি-কান্না ও স্মৃতিবিজড়িত মুহার্রম> তারিখও আজ ১৫! আরও কাকতালীয় ব্যাপার হচ্ছে- আজও বৃহঃস্পতিবার। শাহাদাত বার্ষিকীতে তোমায় সহস্র সালাম হে মহাবীর! আমাদের তরবারী! বাংলার তরবারী! বাঙ্গালী ফৌজের তরবারী!
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভাওয়ালের শেষ রাজা রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সন্ন্যাসীবেশে কড্ডায় আসার ঠিক ১০০ বছর পর...... কড্ডায় ঘটলো এক রহস্যময় ঘটনা! মাস খানেক আগের কথা...... আমারই চেনা এক ভদ্রলোক বাসায় ফিরছিলেন...... রাত ১২টার পর। সেসময় পুরাতন কালী মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলেন এক লোমহর্ষক দৃশ্য! যা দেখলেন তাতে তিনি এক পক্ষকালের জন্য অসুস্থ্য হলেন! এতোই অসুস্থ্য যে- ১৫ দিন ধরে উনার শরীর শুধু কাঁপতো! কি দেখেছিলেন তিনি কালী মন্দিরের সামনে? আর মন্দিরটিই বা কেমন? জানতে পুরো ভিডিওটি দেখুন। এতে ভাওয়ালের শেষ রাজার ২টি পরিষ্কার স্পষ্ট আলোকচিত্র ও সেই ভৌতিক মন্দিরের ভিডিও দেখতে পাবেন।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ